About Me (আমার সম্পর্কে)

উদ্ভাবকের কথা — মো: সুজন রহমান

আসসালামু আলাইকুম। আমি মো: সুজন রহমান। আমি মাদারীপুর শহরের একজন পাইকারি কসমেটিক্স ব্যবসায়ী এবং একজন ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা। তবে এই পরিচয়ের বাইরেও আমার একটি বড় পরিচয় হলো—আমি একজন উদ্ভাবক, যে গত ৫-৬ বছর ধরে আপনার সম্পদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নেশায় মগ্ন।

কেন আমি ফ্ল্যাশ গার্ড উদ্ভাবন করলাম?
একজন খামারি হিসেবে আমি খুব কাছ থেকে চুরির ভয়াবহতা দেখেছি। আমি দেখেছি, সিসি ক্যামেরা লাগানো থাকলেও চোর মুখ ঢেকে আসে এবং চুরি হওয়ার পর মালিকের শুধু ভিডিও ফুটেজ দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। বাজারে যে সব সস্তা অ্যালার্ম পাওয়া যায়, সেগুলো মূলত খেলনা; চোর খুব সহজেই সেগুলো অকেজো বা ‘বাইপাস’ করতে পারে।

নিজের খামারের গরুর নিরাপত্তা নিয়ে যখন আমি রাতে ঘুমাতে পারতাম না, সেই অসহায়ত্ব থেকেই জন্ম নিয়েছে Flash Guard Premium। আমি চেয়েছিলাম এমন একটি সিস্টেম তৈরি করতে, যার নিয়ন্ত্রণ থাকবে মালিকের ঘরে, চোরের ধরাছোঁয়ার বাইরে। কয়েক হাজার বার ব্যর্থ হওয়ার পর অবশেষে আমি এমন একটি অজেয় ‘অদৃশ্য সুরক্ষা জাল’ তৈরি করতে পেরেছি, যা আজ বাংলাদেশের শত শত খামার ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে।

আমার দর্শন:
আমি কোনো রোবটিক ফ্যাক্টরিতে দামী মেশিনের মাধ্যমে এই ডিভাইস তৈরি করি না। প্রতিটি ‘ফ্ল্যাশ গার্ড’ ইউনিট আমি নিজের হাতে (Handmade) নিখুঁতভাবে তৈরি করি এবং প্রতিটি পার্টস ইপোক্সি রেজিন দিয়ে সিল করি যাতে এটি যুগের পর যুগ টিকে থাকে। আমি জালিয়াতি বা ধোঁকাবাজিতে বিশ্বাস করি না; আমি বিশ্বাস করি আপনার নিশ্চিন্ত ঘুমে।

ফ্ল্যাশ গার্ড প্রিমিয়াম আমার কাছে শুধু একটি পণ্য নয়, এটি মানুষের সম্পদ রক্ষার একটি আমানত। ইনশাআল্লাহ, আপনার সম্পদ হবে নিরাপদ এবং আপনি পাবেন প্রশান্তির ঘুম।

Flash Guard Premium previous next গুগলে শুধু লিখছিলাম গরুর খামারে চুরি
গুগলে শুধু লিখছিলাম গরুর খামারে চুরি
এই ডিভাইস লাগালে লাভ কি? শেষের পৃষ্ঠায় বলছি…..
প্রায় ৯৯% চুরি হয়েছে রাতের বেলায় তালা কেটে
চুরির বিষয়টা এমন হয়েছে যে, যে কেউ চাইলে কয়েকদিন নজর রেখে সে চুরি করতে পারে সফলভাবে … এর কি কোন সমাধান নেই ?
previous next আইন আছে কিন্তু ,,,
এই সমস্যার সমাধান আপনার সম্পদ যদি একবার হাত ছাড়া হয় হাতে পেতে কতটা কষ্ট যে ভুক্তভোগী হয়েছে সে বুঝেছে
আমি খুঁজেছি ,,,
⏳ আয়ুষ্কাল হবে ৫০ থেকে ৬০ বছর ⚙️ নিজের ইচ্ছামতো কানেকশন দেওয়া যাবে🚫 কোন সীমাবদ্ধতা রাখতে পারবেনা🌐 কোন WiFi বা ইন্টারনেটের প্রয়োজন হবে না💸 কোন মাসিক বিলও রাখতে পারবেনা🔒 সবচেয়ে বড় কথা—ডিভাইসের কন্ট্রোল বাইরে থেকে কেউ নিতে পারবেনা✅ এই সব সমস্যার সমাধানই আমার এই ডিভাইস previous next আমরা যে চুরির কাহিনী গুলো দেখলাম, এগুলো মূলত দুই কারণ হয়ে থাকে—
👉 নাম্বার ১: তালা
👉 নাম্বার ২: আমাদের ঘুম 😴

এই সমস্যা দুটি আমি পাঁচ-ছয় বছর আগেই সনাক্ত করেছি, কিন্তু সমাধান
করতে এতদিন লেগে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো—এই দুইটার একটিও
কিন্তু আমাদের বাদ দেওয়া সম্ভব নয়। ❌
📢 বিস্তারিত জানতে 👉 আমার তৈরি এই 👉ওয়েবসাইট ভিজিট করুন 👉 কিংবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন 👉 মানে লাইফে একবার কিনলেই যথেষ্ট! 🔗 একটি ডিভাইস দিয়ে শতশত কানেকশন দেওয়া যাবে
🤫 সম্পূর্ণ গোপনভাবে কাজ করবে
💡 তাই আমি এমন একটা ডিভাইস তৈরি করতে চেয়েছি—
📍 যার মূল কন্ট্রোল থাকবে আমার শুয়ে থাকার স্থানে
📍 এবং বাইরে সর্বোচ্চ দূরত্বে পাহারা দিতে পারবে 🚨
Need Help?

Main Menu