About Me (আমার সম্পর্কে)
উদ্ভাবকের কথা — মো: সুজন রহমান
আসসালামু আলাইকুম। আমি মো: সুজন রহমান। আমি মাদারীপুর শহরের একজন পাইকারি কসমেটিক্স ব্যবসায়ী এবং একজন ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা। তবে এই পরিচয়ের বাইরেও আমার একটি বড় পরিচয় হলো—আমি একজন উদ্ভাবক, যে গত ৫-৬ বছর ধরে আপনার সম্পদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নেশায় মগ্ন।
কেন আমি ফ্ল্যাশ গার্ড উদ্ভাবন করলাম?
একজন খামারি হিসেবে আমি খুব কাছ থেকে চুরির ভয়াবহতা দেখেছি। আমি দেখেছি, সিসি ক্যামেরা লাগানো থাকলেও চোর মুখ ঢেকে আসে এবং চুরি হওয়ার পর মালিকের শুধু ভিডিও ফুটেজ দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। বাজারে যে সব সস্তা অ্যালার্ম পাওয়া যায়, সেগুলো মূলত খেলনা; চোর খুব সহজেই সেগুলো অকেজো বা ‘বাইপাস’ করতে পারে।
নিজের খামারের গরুর নিরাপত্তা নিয়ে যখন আমি রাতে ঘুমাতে পারতাম না, সেই অসহায়ত্ব থেকেই জন্ম নিয়েছে Flash Guard Premium। আমি চেয়েছিলাম এমন একটি সিস্টেম তৈরি করতে, যার নিয়ন্ত্রণ থাকবে মালিকের ঘরে, চোরের ধরাছোঁয়ার বাইরে। কয়েক হাজার বার ব্যর্থ হওয়ার পর অবশেষে আমি এমন একটি অজেয় ‘অদৃশ্য সুরক্ষা জাল’ তৈরি করতে পেরেছি, যা আজ বাংলাদেশের শত শত খামার ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে।
আমার দর্শন:
আমি কোনো রোবটিক ফ্যাক্টরিতে দামী মেশিনের মাধ্যমে এই ডিভাইস তৈরি করি না। প্রতিটি ‘ফ্ল্যাশ গার্ড’ ইউনিট আমি নিজের হাতে (Handmade) নিখুঁতভাবে তৈরি করি এবং প্রতিটি পার্টস ইপোক্সি রেজিন দিয়ে সিল করি যাতে এটি যুগের পর যুগ টিকে থাকে। আমি জালিয়াতি বা ধোঁকাবাজিতে বিশ্বাস করি না; আমি বিশ্বাস করি আপনার নিশ্চিন্ত ঘুমে।
ফ্ল্যাশ গার্ড প্রিমিয়াম আমার কাছে শুধু একটি পণ্য নয়, এটি মানুষের সম্পদ রক্ষার একটি আমানত। ইনশাআল্লাহ, আপনার সম্পদ হবে নিরাপদ এবং আপনি পাবেন প্রশান্তির ঘুম।
👉 নাম্বার ১: তালা
👉 নাম্বার ২: আমাদের ঘুম 😴
এই সমস্যা দুটি আমি পাঁচ-ছয় বছর আগেই সনাক্ত করেছি, কিন্তু সমাধান
করতে এতদিন লেগে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো—এই দুইটার একটিও
কিন্তু আমাদের বাদ দেওয়া সম্ভব নয়। ❌
🤫 সম্পূর্ণ গোপনভাবে কাজ করবে
📍 যার মূল কন্ট্রোল থাকবে আমার শুয়ে থাকার স্থানে
📍 এবং বাইরে সর্বোচ্চ দূরত্বে পাহারা দিতে পারবে 🚨